ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরার শ্রীপুরে ২০২২ সালে এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় হাসান শেখ (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মাগুরার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার একটি পেঁপেবাগানের পাশের বাঁশঝাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই দিন পর শিশুটির বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় হাসান শেখকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত সোমবার এ রায় দেন।

মামলার বাদীপক্ষ জানায়, ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি জমিতে যাওয়ার পর নিখোঁজ হয়। পরে একটি পেঁপেবাগানের পাশের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে শিশুটির মা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬