ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার নিন্দা করেন দালাই লামা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুসলিম বা খ্রিষ্টান সন্ত্রাসী বলে কিছু নেই। কারণ, কেউ যখন সন্ত্রাসকে আঁকড়ে ধরে, তখন তার কোনো ধর্ম থাকে না। যখন কেউ সন্ত্রাসী হয়ে যায়, সেই মুহূর্ত থেকে সে মুসলিম, খ্রিষ্টান বা অন্য যে ধর্মেরও হোক না কেন, তা থেকে বেরিয়ে আসে।

গতকাল বুধবার ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা এ কথা বলেন। সেখানে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। ৮২ বছর বয়সী এই ধর্মীয় নেতা তিন দিনের সফরে সেখানে রয়েছেন। এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

বিশ্বজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার নিন্দা করেন দালাই লামা। তিনি মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের প্রতি সহিংসতাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।

তিব্বতের নির্বাসিত এই নেতা ১৯৫৯ সাল থেকে ভারতে আছেন।

ধর্মীয় আধ্যাত্মিক এই নেতা ধর্মকে রক্ষা, অনুশীলন ও অন্যের ওপর চাপিয়ে দেওয়ার মধ্যে সুস্পষ্ট তফাতটা তুলে ধরে বলেন, শেষেরটি কোনোমতেই ‘ভালো নয়’। তিনি বলেন, ভারতে বহু ধর্মের মানুষ রয়েছে। বিভিন্ন মানুষ ও সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসও ভিন্ন। এবং তাদের সেটাই রক্ষা করতে হবে।

ভারত, চীন ও ভুটান সীমান্তের বিতর্কিত দোকলাম মালভূমি নিয়ে সম্প্রতি ভারত ও চীনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এ বিষয়ে দালাই লামা বলেন, ‘ভারত ও চীন দুটি দেশই বিশাল শক্তিধর। একে অন্যকে হারানোর ক্ষমতা নেই। দুটি দেশকেই একে অপরের পাশে থাকতে হবে। সীমান্তে কিছু সমস্যা থাকবে। কিন্তু আমি মনে করি না এগুলো কখনো গুরুতর হয়ে উঠবে।’

এর আগে দিনের শুরুতে দালাই লামা বলেন, ভারত, জাপান ও চীন মিলে কোনো এক দিন এশিয়ান ইউনিয়ন হবে। তিনি বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও মালয়েশিয়া ইউনিয়নের ভক্ত। আমি স্বপ্ন দেখি, ভারত, জাপান ও চীন মিলে একদিন এশিয়ান ইউনিয়ন হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার নিন্দা করেন দালাই লামা

আপডেট সময় ০৯:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭