ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে মামলার আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ ১৩ বছর আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।

বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আদালতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আ. মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল ও মো. সিদ্দিক মিয়া।

আদালত সংশ্লিষ্টরা জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ১০ জন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মাসুদ মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সিদ্দিক মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষরা।

হত্যাকাণ্ডের পরদিন ১৫ আগস্ট নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছরের বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ ও জেরা পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং স্পেশাল জজ আদালতের পিপি মো. আকরাম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬