ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিহারে মিলল ৭০০ বছর বয়সি গাছ

আকাশ নিউজ ডেস্ক:

ভারতের বিহার রাজ্যে ৭০০ বছর বয়সি একটি বটগাছের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। বৈজ্ঞানিক পদ্ধতিতে বয়স যাচাই করা হয়েছে—এমন বটগাছগুলোর মধ্যে এখন পর্যন্ত এটিই সবচেয়ে প্রাচীন বলে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাছটির প্রকৃত বয়স নির্ধারণ করতে গবেষকেরা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন। গবেষণার জন্য গাছটির একেবারে ভেতরের অংশ থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং এর কোষীয় উপাদানের সবচেয়ে স্থিতিশীল অংশটি বিশ্লেষণ করা হয়। অত্যন্ত সংবেদনশীল রেডিওকার্বন পরীক্ষার মাধ্যমে গাছটির এই বয়স নির্ধারণ করা হয়েছে।

খবরে আরও বলা হয়, গবেষণায় দেখা গেছে গাছটির বয়স প্রায় ৭০০ বছর, যা আগের অনুমানের চেয়ে অনেক বেশি। একটি পুরোনো স্থাপনার কাছে অবস্থিত এই গাছটির বয়স এর আগে ৩০০ থেকে ৩৫০ বছর হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে নতুন গবেষণায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিশেষজ্ঞদের ধারণা—গাছটি সম্ভবত ওই অঞ্চলের প্রাচীন বনাঞ্চলের টিকে থাকা একটি অংশ। তারা বলছেন, এই আবিষ্কার পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও নিবিড়ভাবে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিহারে মিলল ৭০০ বছর বয়সি গাছ

আপডেট সময় ১১:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬