ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দুই যুবককে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দিনগত রাত ৩টার দিকে বড়দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী দুজন হলেন সালেহীন মিয়া (২৮) ও টিটু মিয়া (২৮)।

গ্রেফতাররা হলেন— টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া এলাকার রুহুল আমিনের ছেলে তারেক (১৯), একই এলাকার মৃত আতাউর রহমানের মেয়ে আফসানা আক্তার আখি (২৮) এবং তার বোন জান্নাতুল ফেরদৌস নদী (২৬)।

পুলিশ জানায়, ভুক্তভোগী সালেহীন মিয়া ও তার বন্ধু টিটু মিয়া টঙ্গীর বড়দেওড়া পুরান মসজিদ এলাকায় বসবাস করেন এবং আশুলিয়ার একটি ট্রেনিং সেন্টারে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। গত মঙ্গলবার বিকালে টিটুকে হানি ট্র্যাপে ফাঁদে ফেলে এক নারীর মাধ্যমে টঙ্গীর মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস কারখানাসংলগ্ন একটি ছয়তলা ভবনে নিয়ে যাওয়া হয়।

পরে ওই ভবনের চতুর্থ তলায় তাকে আটকে রাখা হয়। একই দিন রাত ৯টার দিকে সালেহীনকেও তার বন্ধু টিটুর মাধ্যমে ফোন করে ওই বাসায় ডেকে নেওয়া হয়। এরপর তাদের একটি কক্ষে জিম্মি করে বেদম মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৭ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের চোখ বেঁধে রাতভর নির্যাতন করা হয়।

একপর্যায়ে ভুক্তভোগীর স্বজনদের মোবাইল ফোনে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭৫ হাজার টাকা আদায় করে চক্রটি। পরে বুধবার কৌশলে মুক্ত হয়ে ভুক্তভোগীরা টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

এরপর টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার তারেককে গ্রেফতার করে। তারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিনগত রাত ৩টার দিকে বড়দেওড়া এলাকায় অভিযান চালিয়ে আফসানা ও নদীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেফতারদের বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার

আপডেট সময় ০৭:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬