ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জামায়াতের আমীর ও সংসদের বিরোধী নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি বলেছিলেন, সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরবেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি এটাকে জাতীয়করণ করেছেন।’

আজ শনিবার বিকেলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। ভালোয় ভালোয় মেনে নিন। আমাদের সুড়সুড়ি দেবেন না। যারা ফাঁসিকে খুশি মনে মেনে নেন, মৃত্যুকে ভয় পায় না। মনে রাখবেন, তালা পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়। সময় ফুরিয়ে যাচ্ছে। পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ এ সময় তিনি সরকার দাবি মেনে নিলে চট্টগ্রামে দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ করতে হতো না বলে মন্তব্য করেন।

সমাবেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। জোটভুক্ত দলগুলো শীর্ষ নেতা ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা ও মহানগর নেতারাও বক্তব্য দেন। এতে বিপুল লোকসমাগম ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির

আপডেট সময় ০৭:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬