ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা নর্থ ক্যারলিনার স্টেট সিনেটর হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ইরানকে নতুন কোনো সমীকরণ তৈরি করতে দেওয়া হবে না: নেতানিয়াহু

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এসব তথ্যই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে।

আজ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম ১০০ দিনে অপরাধের গ্রাফ উদ্বেগজনকভাবে বেড়েছে। মার্চ ও এপ্রিল- এই দুই মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে গত তিন মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা নাজুক ও ভয়াবহ।

সরকারের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়নে অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে মানদণ্ড হিসেবে নেওয়া হয় জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি ও আইন-শৃঙ্খলা- এই দুটি বিষয়ের ওপরই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তাঁর ব্যর্থতার খতিয়ান আরও স্পষ্টভাবে তুলে ধরা যেত।

বিএনপির একসময়ের সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্যের শুরুতে সংসদকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর খালি আসনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নেই। কী আর করা, তার অনুপস্থিতিতেই বলি।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।

টিআইবির যে পরিসংখ্যানের ভিত্তিতে রুমিন ফারহানা সংসদে কথা বলেছেন, তা নিয়ে মন্ত্রী বলেন, ‘টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং থেকে। তারা কোনো তদন্ত করে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরফযুগের কঠিন পরিবেশই মানুষের সৃজনশীলতা বাড়িয়েছিল

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৯:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬