ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের ২৬১ এমপি বরখাস্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যথাসময়ে সম্পদের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের ২৬১ এমপিকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এমপিরা সম্পত্তির তথ্য দাখিল করলে এই বরখাস্ত প্রত্যাহার হবে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রজ্ঞাপন অনুসারে দেশটির পার্লামেন্টের ৭ সিনেটর, জাতীয় পরিষদের ৭১ এমএনএ, পাঞ্জাবের ৮৪, সিন্ধুর ৫০, খাইবার পাখতুনখাওয়ার ৩৮ ও বেলুচিস্তানের ১১ এমপির সদস্য পদ বাতিল করেছে ইসিপি।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সংসদ সদস্যদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পদের পূর্ণ বিবরণ দাখিলের নির্দেশ দিয়েছিল। দেশটির গণপ্রতিনিধিত্ব আইন ৪২ এ ধারায় এই বিবরণ চাওয়া হয়েছিল। প্রজ্ঞাপন জারির পর থেকে এমপিদের বরখাস্ত কার্যকর হবে বলে জানিয়েছে ইসিপি।

এর আগে সম্পদের তথ্য গোপন করায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেছিলেন। অযোগ্য ঘোষণার পর নওয়াজ শরিফ পদত্যাগ করেন। গত বছর সম্পদের তথ্য দিতে না পারায় ৩৩৬ সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের ২৬১ এমপি বরখাস্ত

আপডেট সময় ০৩:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭