ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি: তথ্যমন্ত্রী ইরানের ড্রোন কোথায় আছে, জেনে গেছি: ট্রাম্প বিএনপি সরকারের সময়ে মব, খুন ও ধর্ষণ বেড়েছে: আসিফ মাহমুদ কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া না.গঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ গাজার শিশু হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর গুলি শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান খেলতে খেলতে ট্রেনের লাইনে, প্রাণ গেল ৫ বছরের ছাবিহার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

বিএনপি সরকারের সময়ে মব, খুন ও ধর্ষণ বেড়েছে: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সরকারের সময়ে মব, খুন ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। শনিবার দুপুরে কুমিল্লা নগরীতে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে আসিফ বলেন, ‘আমরা মনে করেছিলাম নির্বাচিত সরকার এলে সকল সমস্যার সমাধান হবে, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মবতন্ত্রের অবসান হবে। কিন্তু এখন আমরা দেখছি মব, খুন ও ধর্ষণ বেড়েছে। বিএনপি প্রশাসন পরিচালনায় ব্যর্থ হয়েছে।’

বিএনপি কখনো সরকার এবং প্রশাসন পরিচালনায় সফল ছিল না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যেকোনো অনাকাঙ্ক্ষিত হত্যা, ধর্ষণ, আন্দোলন বা যেকোনো ঘটনা ঘটলেই এসব নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ঠিক হয়ে যাবে বলা হতো। কিন্তু বর্তমান নির্বাচিত সরকারের আমলে এগুলো আরও দিন দিন বেড়ে চলছে। দেশের সংকটময় মুহূর্তে বিএনপি বরাবরই দুর্বল পারফরম্যান্স করেছে। সরকার দুই বছর বিদ্যুতের দাম বৃদ্ধি না করার ঘোষণা দিলেও মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানির দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। এর প্রভাবে জ্বালানিনির্ভর বিভিন্ন পণ্য ও সেবার মূল্যও বৃদ্ধি পাচ্ছে; যা জনগণকে ভোগান্তিতে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে ১৭ বছরে গ্যাসের দাম যতটুকু বেড়েছে, বিএনপির আমলে তিন মাসে এর চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।’

আসিফ মাহমুদের দাবি, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যে পরিমাণ মূল্যস্ফীতি ও মূল্যবৃদ্ধি হয়েছিল, বর্তমান সরকার তিন মাসেই সেই মাত্রায় পৌঁছে গেছে। সরকারের নীতিগত ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আসিফ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যেকটি স্তরে অংশগ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বরের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এ লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করছে।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে কুমিল্লা থেকেই কোটাবিরোধী এবং সরকারবিরোধী আন্দোলন জোরদার হয়েছিল। কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বলা হয়। আগামী সিটি নির্বাচনে তরিকুল ইসলামকে কুমিল্লা সিটির মেয়র নির্বাচিত করে এর প্রমাণ রাখতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কুমিল্লা নগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বেশ কিছু ব্যক্তি এনসিপিতে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের সময়ে মব, খুন ও ধর্ষণ বেড়েছে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৬:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬