ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সঙ্গে চুক্তির আওতায় হরমুজ প্রণালি খুলবে: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে একটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে এই চুক্তিতে হরমুজ প্রণালির কথাও আছে। চুক্তি হলে জলপথটি খুলে দেওয়া হবে।

স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা লিখেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র, ইরান ও অন্যান্য বেশ কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এটি আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়।

ডোনাল্ড ট্রাম্প জানান, শনিবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এবং তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিরা এই চুক্তি নিয়ে আলোচনার জন্য তাঁর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তাঁর ‘খুবই ভালো’ ফোনালাপ হয়েছে।

বিস্তারিত তথ্য না জানিয়ে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে। খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ আছে। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি সংকটে ভুগছে অনেক দেশ। এমন সময়ে প্রণালি খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক অগ্রগতির ঘোষণা এলো। তবে ট্রাম্পের এই ঘোষণা নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের সঙ্গে চুক্তির আওতায় হরমুজ প্রণালি খুলবে: ট্রাম্প

আপডেট সময় ০১:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬