ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারীর সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন, তবে তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, হোয়াইট হাউসের কাছের একটি নিরাপত্তাচৌকিতে ওই ব্যক্তি গুলি চালালে নিরাপত্তা কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়েন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁর মৃত্যু হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ে এ ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিক্রেট সার্ভিস। এরপরই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

ঘটনার সময় হোয়াইট হাউসের নর্থ লনে অবস্থানরত সাংবাদিকেরা একাধিক গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে পুরো এলাকায় লকডাউন জারি করা হয়। নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেন এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেন। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।

এ সময় রাইফেলধারী সিক্রেট সার্ভিস এজেন্টদের নর্থ লনে মোতায়েন থাকতে দেখা যায়। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। ঘটনার বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

এফবিআই পরিচালক ক্যাশ পটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গুলির ঘটনার পর এফবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছেন।

এদিকে এবিসি নিউজের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং ঘটনাস্থল থেকে একটি ভিডিও পোস্ট করেন। তিনি জানান, গুলির শব্দ শোনার পর নিরাপত্তাকর্মীরা সবাইকে দ্রুত আশ্রয়ে যেতে বলেন।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসে হোয়াইট হাউসের কাছে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। ৪ মে সশস্ত্র এক সন্দেহভাজনের সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যদের গোলাগুলি হয়। এছাড়া ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের নৈশভোজ চলাকালেও গুলির ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত

আপডেট সময় ০১:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬