ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নাসিরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিই অস্ত্র বের করেছেন, অভিযোগ আমানের ‘হিজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান’ ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প কাজী নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে এক নতুন ভোরের উদয়: প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ অনলাইন জুয়া ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার ৩ ‘ধর্ষণের অভিযোগ’ মীমাংসায় টাকার প্রস্তাব, তরুণীর আত্মহত্যার চেষ্টা

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বাড়ল ডিএসইর লেনদেন

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, শনিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৭ ও ২০৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯০২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টি কোম্পানির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩৮ পয়েন্টে। শনিবার সিএসইতে হাত বদল হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বাড়ল ডিএসইর লেনদেন

আপডেট সময় ০৪:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬