ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

হজযাত্রীদের সেবায় দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেছেন, যারা হজযাত্রীদের সেবায় দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের টিএ/ডিএ সুবিধাও বন্ধ করে দেওয়া হবে।

সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশের চলতি বছরের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম শেষ করে সৌদি আরবে পৌঁছেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ। বুধবার রাতে তিনি মক্কা পৌঁছেই বাংলাদেশ হজ মিশনে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের খোঁজখবর নেন।

ধর্মমন্ত্রী হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে হজযাত্রীদের আবাসন, পরিবহণ, চিকিৎসাসেবা, লাগেজ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হজযাত্রীদের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।

এ সময় ধর্মমন্ত্রী বলেন, এবারের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের সর্বোচ্চ স্বস্তি ও সেবা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। বিমানে আসার সময় অনেক হজ কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য বিশেষ পানি সরবরাহ ও ল্যাগেজ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হাজিরা বিমান থেকে নামার পর হজ ক্যাম্পে তাদের লাগেজ গ্রহণ, ইমিগ্রেশন সম্পন্ন করা এবং হোটেল রুম পর্যন্ত পৌঁছে দিতে গাইডদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, অতীতের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা আরও সেবাকেন্দ্রিক করা হয়েছে। হজ শুরু হওয়ার আগেই অধিকাংশ ভিসা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। কিছু এজেন্সির কারণে সামান্য জটিলতা তৈরি হলেও তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, হজযাত্রীদের কোনো ধরনের কষ্ট যেন না হয়, সেই বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশাসন, মন্ত্রণালয়, হজ গাইড ও সংশ্লিষ্ট সবাই আল্লাহর মেহমানদের খেদমতে নিরলসভাবে কাজ করছেন।

লাগেজ ব্যবস্থাপনা নিয়ে শুরুতে কিছু সমস্যা থাকলেও পরে সৌদি সরকারের সহযোগিতায় তা সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী। তিনি এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন আরাফাতের দিনটি সুন্দরভাবে কবুল করেন এবং সব হজযাত্রী যেন মনোযোগের সঙ্গে ইবাদত-বন্দেগি করতে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মেহমানদের খেদমত করার তৌফিক যেন আমরা পাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬