ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সব ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে’:মো. ফয়সল আগের দিনের হিসাব টানলে হবে না, উন্নয়ন করতে হবে একসঙ্গে:ভূমি প্রতিমন্ত্রী নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা চরমোনাই পীরের দাবি না মানলে ডুয়েটে শাটডাউনের ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: টেলিযোগাযোগমন্ত্রী ঘুস-তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ: হাসনাত চীনের হয়ে ক্যালিফোর্নিয়ার মেয়রের ‘গুপ্তচরবৃত্তি’, শহরজুড়ে তোলপাড়

জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা চরমোনাই পীরের

আকাশ জাতীয় ডেস্ক:

জুলাই সনদের বিষয়ে ইসলামী আন্দোলনের অবস্থান সম্পর্কে দলটির আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে আস্থা রাখতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবী করেন চরমোনাই পীর।

সোমবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম এসব কথা বলা হয়েছেন। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। সম্ভাব্য দুই প্রার্থী হলেন ঢাকা উত্তরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং দক্ষিণে ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

২০১৫ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হয়। তবে আইনের পরিবর্তনের কারণে আগামী নির্বাচন হবে নির্দলীয় পদ্ধতিতে। তাতে দলগুলোর সরাসরি প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তবে দলগুলো তপশিলের আগেই সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে।

চরমোনাই পীর ছাত্রী উইং গঠন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা ভেঙে যাওয়ার বিষয়ে তিনি বলেছেন, সমঝোতায় নতুন দলের সংযুক্তি এবং তাদের মধ্যে বণ্টনের বিষয়ে জামায়াতের একক সিদ্ধান্ত নেওয়া, ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইসলামী বিধান অনুযায়ী দেশ পরিচালনায় অঙ্গীকার না করা এবং মার্কিনীদের সাথে বৈঠকে ইসলামী আন্দোলনকে উগ্রবাদী বলে আখ্যা দেওয়ায় সমঝোতা ভেঙে যায়। এরপরেও নানা প্রচেষ্টা করা হয়। কিন্তু সমঝোতা রক্ষা করা যায়নি।

রেজাউল করীম বলেন, এমপি ও মন্ত্রিত্বের রাজনীতি করি না। ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষে অটল-অবিচল থাকব। আগামীতে এর ভিত্তিতে কারো সঙ্গে জোট হতে পারে।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে ইসলামী আন্দোলন আমির বলেছেন, বিজেপি যা করছে তা কোন সভ্যরাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবী মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে’:মো. ফয়সল

জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা চরমোনাই পীরের

আপডেট সময় ১০:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬