ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডুয়েটের সব গেট বন্ধ করে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সোমবার (১৮ মে) ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থী ব্যতীত কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ডুয়েটের নতুন উপাচার্য যেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন সেজন্য প্রতিটি ফটকে পাহারা দিচ্ছে তারা।

এর আগে গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে রবিবার সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং সংঘর্ষের ঘটনায় ডুয়েটের যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খরচে চিকিৎসা প্রদান করা।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘যে ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত ঝরেছে সেই ভিসিকে তারা ক্যাম্পাসে গ্রহণ করবেন না।’

শিক্ষার্থীদের দাবি, ডুয়েট থেকে সিনিয়র শিক্ষকদের মধ্যে একজনকে উপাচার্য নিয়োগ দিতে হবে। বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে তারা উপাচার্য হিসেবে মেনে নেবেন না।

আজ সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।

এদিকে রবিবার দুই পক্ষের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।

রবিবারের সংঘর্ষের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছে। অপরদিকে, ইসলামী ছাত্রশিবিরও এই হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডুয়েটের সব গেট বন্ধ করে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

আপডেট সময় ০১:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬