ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে

আকাশ জাতীয় ডেস্ক:

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব বৃদ্ধি এবং সম্মানিত করদাতাগণের সুবিধার্থে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ইতোমধ্যে ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। বর্ধিত সময়সীমা আগামী ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শেষ হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩ এর বিধান অনুযায়ী আগামী ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সরকারি ছুটির দিন (শুক্রবার) হওয়ায়, উক্ত ছুটির অব্যবহিত পরবর্তী কর্মদিবস (১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ) রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে। আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।

স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে তারা আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখতে এবং আইনি বাধ্যবাধকতা পরিপালনে সকল সম্মানিত করদাতার আন্তরিক সহযোগিতা কামনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে

আপডেট সময় ১০:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬