ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতির মামলায় নাইজেরিয়ার সাবেক মন্ত্রীর ৭৫ বছরের কারাদণ্ড

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

নাইজেরিয়ার সাবেক বিদ্যুৎমন্ত্রী সালেহ মাম্মানকে ৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩৩ দশমিক ৮ বিলিয়ন নাইরা (প্রায় ২ কোটি ৪৭ লাখ ডলার) অর্থ পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী অভিযানে এই রায়কে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত সপ্তাহে মাম্মানকে মোট ১২টি অভিযোগে দোষী ঘোষণা করে আদালত। অভিযোগ অনুযায়ী, সরকারি অর্থায়নে পরিচালিত বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের টাকা তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার করেছেন। বুধবার রাজধানী আবুজার একটি উচ্চ আদালত তার অনুপস্থিতিতেই এই সাজা ঘোষণা করে। একই সঙ্গে আদালত তাকে ২২ বিলিয়ন নাইরা ফেরত দেওয়ার নির্দেশ দেয়।

দেশটির অর্থনৈতিক ও আর্থিক অপরাধ কমিশন (EFCC) জানিয়েছে, দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই মাম্মান নিখোঁজ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে সোমবার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

৬৮ বছর বয়সী মাম্মান ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সরকারের বিদ্যুৎমন্ত্রী ছিলেন। পরে মন্ত্রিসভা পুনর্গঠনের সময় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আশ্চর্যের বিষয়, সাজা ঘোষণার মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি ২০২৭ সালের নির্বাচনে তারাবা রাজ্যের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং এর জন্য দলীয় ফরমও সংগ্রহ করেন।

এই ঘটনার পর নাইজেরিয়ায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিয়ে জনমনে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। আফ্রিকার অন্যতম বড় জ্বালানি উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও সেখানে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হয়। অনেক মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো জেনারেটরের ওপর নির্ভরশীল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্নীতির মামলায় নাইজেরিয়ার সাবেক মন্ত্রীর ৭৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৯:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬