ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা বাড়লে লং মার্চ করার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে না পারলে সীমান্তের দিকে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারকে বলব যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি আমরা সরকার গঠন করি সীমান্তবর্তী পুরো এলাকাজুড়ে খাল খনন করব। যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে না পাঠাতে পারে। যুব সমাজকে নষ্ট না করতে পারে।

সরকারকে সীমান্ত হত্যা কমিয়ে আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, যদি সীমান্ত হত্যা আরও বাড়ে, সরকার যদি উদ্যোগ নিতে না পারে, আমরা সীমান্তের দিকে বাংলাদেশের সবাইকে নিয়ে লং মার্চ করব ইনশাল্লাহ। সরকারকে বলবো, এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, যাতে সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

সীমান্ত হত্যা বাড়লে লং মার্চ করার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় ০৭:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬