ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণ নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার যুবক আব্দুর রহিম (৩০)। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রহিম ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। পরিবারের অভাব-অনটন দূর করতে গত বছর তিনি রাশিয়ায় যান।

পরিবারের সদস্যরা জানায়, ‎আব্দুর রহিম ছিলেন পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্য। সংসারের অভাব-অনটন দূর করতে বিদেশে গিয়ে তিনি ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েন। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলেও হঠাৎ কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সহযোদ্ধা ও পরিচিতদের মাধ্যমে গত ১১ মে রাতে তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার।

নিহতের বাবা আজিজুল হক বলেন, পরিবারের সব দায়িত্ব তার ছেলের ওপর ছিল। ছেলের মৃত্যুর খবরে পুরো পরিবার ভেঙে পড়েছে। তিনি সরকারের কাছে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নিহতের মামা আফসার আলী বলেন, অর্থের লোভে পড়ে তার ভাগ্নে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে এবং মরদেহ দ্রুত দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি তরুণদের অর্থের প্রলোভনে পড়ে এমন ঝুঁকিপূর্ণ পথে না যাওয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণ নিহত

আপডেট সময় ০৩:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬