ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্দোলনের ছবি কোনোভাবেই অপরাধের লাইসেন্স হতে পারে না : ভূমি প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকার ছবি কিংবা রাজনৈতিক পরিচয় কোনোভাবেই অপরাধ করার লাইসেন্স হতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে চাল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভূমি প্রতিমন্ত্রী।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ বছরের রাজপথে আমার অনেক সহকর্মী আছে। আমরা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছি। কিন্তু এটি কোনো অপরাধ করার লাইসেন্স হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কারও সঙ্গে আমার ছবি থাকতে পারে, আমার সঙ্গে চলাফেরা করেছে কিংবা দলে পদও থাকতে পারে। কিন্তু যেই মুহূর্তে কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়াবে, সেই মুহূর্ত থেকে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের কেউ হিসেবে বিবেচনা করা হবে না।

তিনি আরও বলেন, ‘যেখানে আমরা অন্যায় দেখেছি, সেখানেই দ্রুত ব্যবস্থা নিয়েছি। সাত্তারঘাট এলাকায় অবৈধভাবে ভবন নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে। কালভার্ট বন্ধ করে নির্মাণ ইয়ার্ড করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫০ বছরেও কেউ বাস টার্মিনালে হাত দেয়নি। আমরা জনগণের সুবিধার্থে সরকারি সম্পদ উদ্ধারে কাজ করছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্দোলনের ছবি কোনোভাবেই অপরাধের লাইসেন্স হতে পারে না : ভূমি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬