ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, রাজ্যের স্টেট মার্কেটিং করপোরেশন-টাসম্যাক পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। খবর এনডিটিভির।

জনসাধারণের কল্যাণের কথা মাথায় রেখে ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) নেতা বিজয়ের এটি প্রথম বড় সিদ্ধান্ত। সরকার জানিয়েছে, ‘টাসম্যাক বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে, যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।’

রাজ্যের রাজস্বের একটি বড় অংশ টাসম্যাকের মদের বিক্রি থেকে আসলেও, এই বন্ধের আদেশটি দলমত নির্বিশেষে সকলের সমর্থন পেয়েছে বলে মনে করা হয়। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে মোট রাজস্ব ছিল ৪৮,০০০ কোটি টাকারও বেশি।

এটি বিজয়ের ‘মাদকাসক্তিমুক্ত’ তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, গত মাসের বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেত্রি কাজাগাম বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১০ আসন পিছিয়ে ছিল। পরে কংগ্রেস, দুটি বামপন্থি দল এবং ছোট তামিল দল বিদুথালাই চিরুথাইগাল কাছির সমর্থনে সরকার গঠনের পথ তৈরি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

আপডেট সময় ১২:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬