ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

শীর্ষ পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চান শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক :

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে বাংলাদেশের অবস্থান ছিল নাজুক। তবে ৯ দলের এই বৈশ্বিক আসরে ধীরে ধীরে টাইগারদের উন্নতি হচ্ছে। সর্বশেষ চক্রে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে। এবার টাইগারদের লক্ষ্য আরও বড়। পাল্লা দিতে চায় ভারত-অস্ট্রেলিয়ার সাথে।

তবে বাস্তবতা বলছে, বাংলাদেশের জন্য এখনই চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখা বোকামি। মাটিতে পা রেখেই তাই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শীর্ষ পাঁচে থাকতে চান তারা।

তিনি বলেন, খুবই ইম্পরট্যান্ট। গত দুই বছর আমরা ভালো খেলেছি। ৭ নম্বরে শেষ করেছি। ধীরে ধীরে এই জায়গায় উন্নতি হচ্ছে যেটা আগে হয়নি। এটা ভালো অর্জন। এবার লক্ষ্য থাকবে তার চেয়ে আরও ভালো যদি করতে পারে, চার বা পাঁচে। করতে পারলে খুবই ভালো লাগবে।’

তবে কাজটা সহজ নয়। প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে হবে শান্তদের। আছে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনের চ্যালেরঞ্জও। তাই নিজেদের যতটা সম্ভব এগিয়ে রাখতে হোম সিরিজে ফলাফলগুলো পক্ষে আনার জন্য মরিয়া টাইগাররা।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যা একদমই নতুন হবে আমাদের জন্য, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর। হোম সিরিজ খুব ইম্পরট্যান্ট। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করব। দল এখন ভারসাম্যপূর্ণ আছে। এই জায়গা থেকে খুবই সহজ, আমরা কী ধরনের কন্ডিশন বা উইকেট তৈরি করব। কন্ডিশনের কথা চিন্তা করলে সহজ হবে এবার।’

শান্ত আরও বলেন, ‘অবশ্যই, পেস বোলাররা সহায়তা করবে। স্কিলের দিক থেকে ওরা অনেক উন্নতি করেছে। যেকোনো কন্ডিশনে এখন ভালো বল করছে। বিশেষ করে সাদা বলে। সবাই ভালো শেইপে আছে। ক্যাপ্টেন হিসেবে চাইব হোম ম্যাচও জিতি। ব্যাটার হিসেবে আমি চাই দলের কাছে, প্রথম ইনিংসে যেন সবসময় ভালো খেলি। এই চ্যালেঞ্জ ঠিকভাবে নিতে পারলে এই চক্র আরও ভালো যাবে।’

বাংলাদেশের জন্য অবশ্য উদ্বেগের বিষয় হলো, অ্যাওয়ে ম্যাচগুলোতে অতীতের চেয়ে আশানুরূপের চেয়ে ভালো করলেও হোম ম্যাচগুলোতে গত চক্রে সাফল্য এসেছে প্রত্যাশার চেয়ে কম। সেই দৃশ্যই তাই বদলাতে চান অধিনায়ক।

তিনি বলেন, ‘গত সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সেটা অতীত হয়ে গেছে। তবে ঐ সিরিজ আমাদের বাড়তি একটা আত্মবিশ্বাস দিবে। এই সিরিজে আমাদের আবার ভালো খেলতে হবে। প্রতিটি দিন ব্যাটার ক্রিকেট খেলতে হবে তাহলে হয়ত ফলাফল পক্ষে আসবে। রেকর্ড নিয়ে চিন্তা করছি না। প্রতিদিন ভালো খেলা ইম্পরট্যান্ট।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শীর্ষ পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চান শান্ত

আপডেট সময় ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬