ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

ঘরের মাঠে বদলে যেতে চায় বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

দেশের বাইরে সাফল্য থাকলেও ঘরের মাঠে সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয় বাংলাদেশের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে বিদেশের মাটিতে ৬ ম্যাচে ৩ জয় পেলেও, ঘরের মাঠে সমান সংখ্যক ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে।

নতুন চক্রে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এবার ঘরের মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে ধরলেন দলের উন্নতির জায়গাগুলো।

মিরপুরে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন,‘অধিনায়ক হিসেবে চাইব যে ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সব সময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরও ভালো হবে।’

বাংলাদেশের সাম্প্রতিক ঘরের মাঠের পরিসংখ্যানও সেই দুর্বলতাই সামনে আনছে। গত চক্রে ঘরের মাঠে খেলা ৬ টেস্টের মধ্যে মাত্র একবার ৩০০ রানের বেশি করতে পেরেছিল দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রানের ইনিংস ছাড়া বাকি কোনো ম্যাচেই ২০০ রানও ছুঁতে পারেনি বাংলাদেশ।

ব্যাটিংয়ের উন্নতিকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন,‘প্রথম ইনিংসে চার শর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না যে কেউ তা পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।’

বর্তমান দলে অভিজ্ঞ ব্যাটসম্যানের সংখ্যাও কম নয়। পাকিস্তান সিরিজে নতুন মুখ তানজিদ হাসান ও অমিত হাসান ছাড়া প্রায় সবাই খেলেছেন অন্তত ২০টি করে টেস্ট। তবে বেশির ভাগ ম্যাচই ছিল বিদেশের কঠিন কন্ডিশনে।

মিরপুর টেস্টে স্পোর্টিং উইকেট থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা, যেখানে ব্যাটার ও বোলার—দুই পক্ষই সমান সুবিধা পেতে পারে। সেই কন্ডিশনে ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন নাজমুল।

তার ভাষায়,‘যে রকম কন্ডিশনই থাকুক, ওই অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান হিসেবে। কিন্তু সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষত সাদা বলের ক্রিকেট, আমরা কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে। এখন আশা করাই যেতেই পারে যে ধীরে ধীরে এ জায়গাটাতে ব্যাটসম্যানরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে সিলেটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ঘরের মাঠে বদলে যেতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬