ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে দুর্ঘটনায় ভাঙ্গার যুবক নিহত, একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার শাওন মির্জা (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন ।

নিহত প্রবাসীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের নওপাড়া মহল্লায়। তিনি ঐ মহল্লার সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জা ও ঝরনা বেগম দম্পতির একমাত্র ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই বছর আগে সৌদিতে পাড়ি জমান শাওন মির্জা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। তাঁর বাবা প্রায় ১০ বছর আগে মারা যান। তিন বোন, এক ভাই ও বৃদ্ধ মাকে নিয়েই তার সংসার। তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শাওন।

শাওন একটি কোম্পানির অধীনে কাজ করতেন। গত মঙ্গলবার তিনি বাইক চালিয়ে খাবার দিতে যাচ্ছিলেন। ফেরার পথে সড়কে ইউ টার্ন নিতে গিয়ে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে খেজুর গাছের সঙ্গে ধাক্কা খান, পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একমাত্র ছেলে শাওন মির্জাকে হারিয়ে মা ঝর্না বেগম পাগল প্রায়। শাওন জানিয়েছিলো আসন্ন ঈদুল আজহার আগে মাকে দেখতে দেশে আসবে। সে আসা আর হলো না তার।

শাওনের মির্জার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিতে দুর্ঘটনায় ভাঙ্গার যুবক নিহত, একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা

আপডেট সময় ১০:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬