ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী গুলিবিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কদমতলীতে মো. রনি (২৮) এক লাকরী ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ নতুন কলোনী রেললাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা আহতের চাচাতো ভাই মো. হাসান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি গোলাগুলির সময় পাশ দিয়ে মো. রনি হেটে যাওয়ার সময়ে একটি গুলি তার বাঁ পায়ের হাটুর উপরে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একই ঘটনায় পথচারী মিল শ্রমিক মাহাদি হাসান (১৬) কোমড়ে ছুরিকাঘাতে আহত হন। এছাড়াও লাঠির আঘাতে চোখে আঘাত প্রাপ্ত আহত হন মো. বিল্লাল (৩০) ও মাথায় আঘাত প্রাপ্ত আহত হন রাব্বি আহমেদ (৩২) নামের এক মাছ ব্যবসায়ী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজধানীতে শুরু হলো দুই দিনের ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা

রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট সময় ১১:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬