ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ থেকে গহনা খুলে নিয়ে পালালেন স্বামী!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে কীটনাশক পান করে হাসিনা খাতুন (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যান। তারপর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

হাসিনার স্বজনরা জানিয়েছেন, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে তার সঙ্গে স্বামী মো. রাতুল, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুজন বন্ধু ছিলেন। হাসিনা মারা গেলে তার লাশের শরীর থেকে গহনা খুলে নেওয়া হয়। এরপর হাসিনার স্বামীসহ সবাই হাসপাতাল থেকে পালিয়ে যান।

হাসিনার স্বামী রাতুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামে। রাতুলের বাবার নাম মো. ছবি। আর হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় ৭ মাস আগে রাতুলের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম জানান, রাতুল মাদক ব্যবসায়ী। নিজে মাদক সেবনও করেন। বিয়ের পর থেকে তিনি হাসিনাকে চাপ দিচ্ছিলেন যে, তাকে যেন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেন। এই টাকায় রাতুল ফেনসিডিলের ব্যবসা করবেন।

কিন্তু হাসিনা বাবার বাড়ি থেকে টাকা এনে দেননি। এজন্য তাকে প্রায়ই নির্যাতন করতেন রাতুল। নির্যাতন সইতে না পেরে দুইমাসের অন্তঃসত্ত্বা হাসিনা গত সোমবার দিবাগত মধ্যরাতে কীটনাশক পান করেন। এরপর তাকে প্রথমে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসিনা মারা যান। মৃত্যুর পর তার শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান স্বামীসহ অন্যরা।

গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি জানান, হাসিনার মৃত্যুর পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। হাসপাতালের হিমঘরে হাসিনার লাশ রাখা হয়েছে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের পর বাবার বাড়ির লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ থেকে গহনা খুলে নিয়ে পালালেন স্বামী!

আপডেট সময় ১১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬