ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

ভোলায় বিএনপি নেতা জাকিরের মুক্তির দাবি

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক বিএনপি নেতা মো. জাকির ফরাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার সকালে ভোলার বাংলাবাজার এলাকায় এ কর্মসূচি আয়োজন করেন তার অনুসারীরা। পরে তারা প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখেন।

এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে দুপুরের দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার রাতে কোস্টগার্ড সদস্যরা ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে জাকির হোসেনকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি এবং দুই কেজি গাঁজাসহ আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি।

তবে জাকিরের অনুসারীরা তাকে নির্দোষ দাবি করে নিঃশর্ত মুক্তি চেয়েছেন। আন্দোলনকারীদের দাবি, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

ভোলায় বিএনপি নেতা জাকিরের মুক্তির দাবি

আপডেট সময় ০৪:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬