ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

‘ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা ভুল নয়, অপরাধ’:শামারুহ মির্জা

আকাশ জাতীয় ডেস্ক: 

ইউনূস সরকারের অযোগ্য উপদেষ্টার সিদ্ধান্তের বলি হচ্ছে শিশুরা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা। তিনি বলেন, ‘ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। সারা দেশে দুই শতাধিক শিশু মারা গেছে।’

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শামারুহ মির্জা লেখেন, ‘এটা নিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিন Science-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে আমিও একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমার আসলে আজকাল কিছু বিষয় নিয়ে ভীষণ ঘেন্না লাগে।’

তিনি আরও লেখেন, ‘২০২৪-এ আমলাতান্ত্রিক জটিলতায় টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে, ফলে দেশজুড়ে টিকার ঘাটতি তৈরি হয়, পরে এ ওয়েবসাইট থেকে ডাটা পর্যন্ত রিমুভ করা হয়েছে! এটা শুধু ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। দুই শতাধিক শিশু মারা গেছে, পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। তবু কিছু মানুষ এখনো এটাকে ডিফেন্ড করে, এটাই সবচেয়ে ঘেন্নার।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা ভুল নয়, অপরাধ’:শামারুহ মির্জা

আপডেট সময় ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬