ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না বলে নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না। অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

এর আগে, গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বন্দর থেকে আসা-যাওয়া জাহাজের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই নৌ-অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে।

এদিকে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় আগের দফার মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন না বলেও জানানো হয়েছে।

ভ্যান্স কেন এই সফরে যাবেন না তা ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাবেন না ডেডি ভ্যান্স। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, তার প্রতিনিধিরা ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

আপডেট সময় ১০:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬