ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার দেবিদ্বারে কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ৪ জন।

আজ বুধবার বি‌কে‌লে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার পৌর এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের দিদার মিয়ার স্ত্রী রওশন আরা বেগম (৩৮) ও তার ৬ বছর বয়সী ছেলে ইয়ামিন। এ ঘটনায় নিহত রওশ‌নের বাবা-মাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রওশন আরা তার মা-বাবা ও ছেলেকে নিয়ে কুমিল্লার ময়নামতি এলাকার এক আত্মীয়ের কুলখানি শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বিকেল ৩টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি দেবিদ্বারে পৌরসভার বারেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটি ওভার‌টেক কর‌তে গি‌য়ে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রওশন আরা বেগম মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছে‌লে ইয়ামিনের মৃত্যু হয়।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মো. তাজুল ইসলাম (৭৩), তার স্ত্রী মিনু আরা বেগম (৬৫), মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক জিসান (৩৫) এবং অপর এক অজ্ঞাত যাত্রী।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত মা ও ছেলের মরদেহ থানায় রাখা হয়েছে। কাভার্ড ভ্যান ও চালক থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ

আপডেট সময় ০৮:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬