ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

নিজ নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণের দাবি জানাতে গিয়ে সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মানুষের প্রাণ বাঁচাতে এ সড়কটি প্রশস্ত করা জরুরি জানিয়ে তিনি সংসদের কাছে ‘ভিক্ষা’ চেয়েছেন।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। তাঁর বক্তব্যের জবাবে স্পিকার বিষয়টি ৭১ বিধিতে নোটিশ আকারে উপস্থাপনের পরামর্শ দেন।

মাগরিবের নামাজের বিরতির পর ফ্লোর পেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি যখন সংসদে কথা বলছেন, ঠিক সেই সময়ই দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং তাদের জানাজার প্রস্তুতি চলছে। তিনি দাবি করেন, এটি ওই এলাকার প্রায় প্রতিদিনের ঘটনা।

তিনি আরো বলেন, কুমিল্লা-সিলেট সংযোগ সড়কটি মাত্র ১৮ ফুট প্রশস্ত, অথচ এটি দুই বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। ময়নামতি-দেবিদ্বার-জাফরগঞ্জ-কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া ও কুটি হয়ে চৌমুহনী পর্যন্ত বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষের চলাচল। কিন্তু প্রয়োজন অনুযায়ী উন্নয়ন না হওয়ায় এটি এখন ‘মৃত্যুর মিছিল’ হয়ে দাঁড়িয়েছে।

হাসনাত বলেন, দেবিদ্বার-বুড়িচং অংশে দুর্ঘটনার হার বেশি এবং চলতি মাসেই এ সড়কে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। দীর্ঘ ১০-১২ বছর ধরে প্রশাসনিক জটিলতায় সড়কটির কোনো উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। অথচ পরিকল্পনা অনুযায়ী সড়কটি ৬ লেন হওয়ার কথা থাকলেও এখনো সংকীর্ণ অবস্থায় রয়েছে।

সংসদে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এই সড়কের কারণে এলাকার মানুষের কাছে তিনি জবাবদিহির মুখে পড়ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে জনগণের ক্ষোভ বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শেষে তিনি স্পিকারের কাছে রুলিং কামনা করে বলেন, এই রাস্তাটির জন্য আমি সংসদের কাছে ‘ভিক্ষা’ চাই। এটি প্রশস্ত করা হলে লাখো মানুষের জীবন রক্ষা পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৮:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬