ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর গলচিপায় খারাপ আচরণের বিচার দেওয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শহিদুল মোল্লা (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক চাচাতো ভাই দুলাল মোল্লাকে (৩৫) এলাকাবাসী আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের দুলাল মোল্লা (৩৫) বিভিন্ন বিষয় নিয়ে বাবা কাঞ্চন মোল্লার সঙ্গে দীর্ঘদিন যাবত খারাপ আচরণ করে আসছিল। এ ঘটনা নিয়ে কাঞ্চন মোল্লা বাড়ির লোকজন নিয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কাছে অভিযোগ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য মিজানুর দেওয়ান চৌকিদার ইব্রাহিম দিয়ে ডেকে এনে দুলালকে বাবা, চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে মিলে যাওয়ার জন্য বলেন। তা না হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিচার করার তারিখ ও সময় নির্ধারণ করে দেন। এ ঘটনার পর রাত ৯টার দিকে শহিদুল মোল্লা বাড়িতে যাওয়ার পথে পেছন দিক থেকে দুলাল মোল্লা ছুরি দিয়ে আঘাত করে। আহত শহিদুলকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ডা. নূর উদ্দীন তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সৈয়দুজ্জামান জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৬:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬