ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি নির্মাণ প্রকল্পে ঢুকে চীনা এক নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও মালামাল লুট করেছে ডাকাত দল। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস-সংলগ্ন একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ইয়াং জি জিয়াং’ নামের ওই প্রকল্পে গতকাল রাতের দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল ঢুকে পড়ে। এ সময় প্রকল্পের এক কর্মচারী বাইরে যাওয়ার সুযোগে তারা ভেতরে প্রবেশ করে। পরে তারা নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং প্রকল্পের ভেতরে তাণ্ডব চালায়। একপর্যায়ে হামলাকারীরা ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা করে। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে ডাকাতরা একটি ঘড়ি, দুটি আইফোন ও নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট

আপডেট সময় ০৬:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬