ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্যাম্পাস টু গাজিপুর রুটের ‘ক্ষণিকা’ শাটল বাসের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল প্রায় ৯টার দিকে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ বাসটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া দুর্ঘটনার চিত্রে দেখা যায়, ফ্লাইওভারের নিচে রাস্তায় ‘ক্ষণিকা’ বাসটির সামনের অংশ একটি কালো রঙের মাইক্রোবাসের সাথে লেগে দুমড়ে মুচড়ে গেছে। বাসটির সামনের সবগুলো গ্লাস ভেঙে গেছে,দরজাও একপাশে ঝুলছে। মাইক্রোবাসটিও গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেছনের অংশ বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় দুমড়ে মুচড়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ফ্লাইওভার থেকে নামার আগেই বাসটির চাকা ব্লাস্ট হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বাসের সামনের অংশে থাকা শিক্ষার্থী এবং যেই মাইক্রোবাসে ধাক্কা লেগেছে, তাদের অবস্থা তুলনামূলক গুরুতর।

ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, আহতদের মধ্যে ৩ জন হলি ফ্যামিলি হাসপাতালে এবং ৩ জন ইনসাফ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট বাসটি দীর্ঘদিন ধরেই ফিটনেসবিহীন ছিল। এ বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাসটির ডিপো পরিবর্তনের দাবি জানান তিনি।

ঘটনার পর ডাকসু নেতৃবৃন্দ বিভিন্ন হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে যাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে দীর্ঘ অনিশ্চয়তা?

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

আপডেট সময় ১১:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬