ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন নামের এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, শনিবার সকালে হরিজন পলি­তে স্বামী বুলু হরিজন মাদকের টাকার জন্য স্ত্রী নাজমা হরিজনকে চাপ প্রয়োগ করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ঝগড়ার একপর্যায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নাজমাকে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় নাজমা হরিজন মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে এক হরিজন বলেন, ইতোপূর্বেও মাদকের টাকার জন্য আমাদের পল্লিতে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। সেটি ধামাচাপা দেওয়া হয়। এ ঘটনায় বুলু হরিজন যেমন অপরাধী, তার বাবাও তেমন অপরাধী। কারণ বুলুর বাবা বিষয়টি দেখার পরও এগিয়ে যাননি।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী বলেন, আমরা শাহাবাগ থানার বেতার বার্তার মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারি। লাশ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

আপডেট সময় ১১:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬