ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাজার বছর হলেও যে গাছে এখনও ফল ধরে

আকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে পুরাতন জলপাই গাছটি গ্রিসের ক্রিট দ্বীপের আনো ভ্যুভস নামক গ্রাম অবস্থিত। ৩ হাজার বছর পুরাতন হলেও আশ্চর্যজনকভাবে গাছটিতে এখনও ফলন হয়।

তবে কিছু বিশেষজ্ঞের মতে এটি ৪ হাজার বছরেরও বেশি পুরোনো। গাছটির একটি বিশাল ও ঘন কাণ্ড রয়েছে, যার পরিধি প্রায় ১২.৫ মিটার (৪১ ফুট) এবং ব্যাস প্রায় ৪.৬ মিটার।

রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে এথেন্সে অলিম্পিকস আয়োজনের মতো বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জলপাই গাছটি। কলম করা গাছগুলো এই জলপাই গাছটিতে জলপাই উৎপাদন অব্যহত রাখতে সাহায্য করছে। পুরোনো রাজসিক প্রথা ফিরিয়ে আনতে ২০০৪ সালে এথেন্স অলিম্পিক বিজয়ীদের মাথায় পরানো মুকুটে এই জলপাই গাছের ডাল ব্যবহার করা হয়েছিল।

১৯৯৭ সালে এটিকে প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। এর কাছাকাছি একটি জলপাই জাদুঘরও প্রতিষ্ঠিত হয়।

ভ্যুভস গ্রামের জলপাই গাছগুলো এখন বেশ সুরক্ষিত রাখা হলেও, এটিই বিশ্বের একমাত্র প্রাচীন গাছ নয়! ক্যালিফোর্নিয়ার ‘গ্রেট বেসিন ব্রিস্টলকোন পাইন’ (পাইনাস লঞ্জেভা) গাছের বয়স ৪৮৫৪ বছর। অর্থাৎ, এটির বীজ অঙ্কুরিত হয়েছিল সেই সময়- যখন প্রথম দিকের মেসোপটেমীয় সভ্যতাগুলো তাদের নগর ও বাণিজ্য তৈরি করছিল এবং মিশর তাদের দ্বিতীয় রাজবংশের সূচনা করছিল। এছাড়াও, লেবাননে ‘দ্য সিস্টারস’ অথবা ‘সিস্টারস অলিভ ট্রিস অব নোয়াহ’ নামের আরেকটি জলপাই গাছের বয়স ৬০০০ বছর! হাজার হাজার বছরে অগণিত যুদ্ধ, মহামারি, খরা, দাবানল মোকাবিলা করে এই গাছগুলো সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাজার বছর হলেও যে গাছে এখনও ফল ধরে

আপডেট সময় ১০:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬