ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগোতে পারবে না: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগিয়ে যেতে চাইলেও জনগণ তা মেনে নেবে না, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে ইতিহাসের ধারাবাহিকতায় জনগণই তাদের প্রত্যাখ্যান করবে- এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেছেন, ‘আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে সরকার গঠন করেছে, এমন অনেকেই মহাপরাক্রমশালী ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারা যখনই গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।’

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের দমনপীড়নের পর জনগণের রায়ের বিরুদ্ধে শাসন কায়েমের চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা জনগণের আন্দোলনের মুখে টেকেনি। ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তর না করায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে।

গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘আমরা তাদেরকে বলতে চাই যে, অবশ্যই এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবাররা দেখেছে, যেই বাবা-মায়েরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছে, সেটা বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতে দ্বিতীয়বার ভাববে না।’

তিনি আরও যোগ করেছেন, ‘আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান, তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতা রক্ষার জন্যই আবার মাঠে নামতে হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগোতে পারবে না: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬