ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বর্ণের দাম ভরিতে কমল ১৫ হাজার টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

পৌনে ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দুইবারে স্বর্ণের দাম ভরিতে কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। ভালো মানের এক ভরি সোনার দাম আড়াই লাখ টাকার নিচে নেমে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমায় জুয়েলার্স সমিতি। পরে বিকেল পৌনে চারটার দিকে ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমায়।

একদিনে ভরিতে প্রায় ১৫ হাজার টাকা কমানোর ঘটনা এবারই প্রথম বলে জানালেন জুয়েলার্স সমিতি নেতারা।

দুই দফায় স্বর্ণের দাম কমার মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে স্বর্ণের দরপতন। আজ নিউইয়র্ক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২০৫ ডলার কমেছে। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৬ ডলার।

জুয়েলার্স সমিতি জানিয়েছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। অলংকার কেনার সময় স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা টাকায় বিক্রি হয়েছে। আজ সকাল ১০টায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় দাঁড়ায়।

আজ দুই দফায় স্বর্ণের দাম কমায় গতকালের চেয়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ১১ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১২ হাজার ৫৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ভরি প্রতি ১০ হাজার ২৬৪ টাকা।

দেশের বাজারে চলতি বছরের শুরুতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ২ লাখ ২২ হাজার টাকা। ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম। তারপর অবশ্য দামের উত্থান-পতন হলেও এই পর্যায়ে ওঠেনি।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও দুই দফায় কমিয়েছে জুয়েলার্স সমিতি। দুই দফায় রুপার দাম ভরিতে কমেছে ৭০০ টাকা। এতে করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। গতকাল রুপার দাম ছিল ৬ হাজার ৬৫ টাকা ভরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বর্ণের দাম ভরিতে কমল ১৫ হাজার টাকা

আপডেট সময় ০৫:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬