কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘কাতারএনার্জি’ নভেম্বর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, অক্টোবর মাসের তুলনায় চলতি মাসে প্রিমিয়াম পেট্রোল, সুপার পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
নভেম্বর ২০২৬-এর জ্বালানি তেলের দর
- প্রিমিয়াম পেট্রোল (৯১): ১.৯৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)
- সুপার পেট্রোল (৯৫): ২.১০ কাতারি রিয়াল (প্রতি লিটার)
- ডিজেল: ২.০৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)
প্রতি মাসের প্রথম দিন থেকে কাতারের সব পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে এই নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে কাতারএনার্জি নিয়মিতভাবে পরবর্তী মাসের জ্বালানি মূল্য নির্ধারণ করে থাকে।
আকাশ নিউজ ডেস্ক 






















