ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে জিতলেন কিম জং উন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নির্বাচনে আবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। গত ১৫ই মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে শাসক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া এবং তাদের সমর্থিত প্রার্থীরা প্রতিটি আসনেই জয়লাভ করেছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, এবারের নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটার সরকারি প্রার্থীদের পক্ষে তাদের রায় দিয়েছেন। তবে কিছু সরকারি পরিসংখ্যানে এই হার ৯৯.৯৭ শতাংশ বলেও দাবি করা হয়েছে। অবাক করার মতো তথ্য হলো, নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল প্রায় শতভাগ বা ৯৯.৯৯ শতাংশ। প্রবাসে অবস্থানরত বা সমুদ্রে কর্মরত হাতেগোনা কিছু মানুষ ছাড়া নিবন্ধিত প্রায় সব ভোটারই এই প্রক্রিয়ায় অংশ নেন।

এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী দিক হলো দীর্ঘ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ‘না’ ভোটের স্বীকৃতি। উত্তর কোরিয়ার নির্বাচনী ব্যবস্থায় প্রতিটি আসনে মাত্র একজন অনুমোদিত প্রার্থী থাকেন এবং ভোটারদের কাজ হলো সেই প্রার্থীকে গ্রহণ বা বর্জন করা। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ০.০৭ শতাংশ ভোটার সরকারি প্রার্থীর বিপক্ষে ভোট দিয়েছেন। ১৯৫৭ সালের পর এই প্রথম দেশটি তাদের সংসদীয় নির্বাচনে বিরোধিতার এই সামান্য হার প্রকাশ্যে স্বীকার করল। যদিও কোনো বিরোধী দল বা বিকল্প প্রার্থী ব্যালটে ছিল না, তবুও এই সামান্য ‘না’ ভোট উত্তর কোরিয়ার কঠোর রাজনৈতিক আবহে এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারওয়ান বাজারে সারা বছর বাটার জুতা ছাড়ে বিক্রি

৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে জিতলেন কিম জং উন

আপডেট সময় ০৭:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬