ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ঈদের আগে অর্ধশত পরিবারের দুর্ভোগ হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন : ডিএমপি কমিশনার জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির শবে কদরে হাসপাতালে হামলা করে পাকিস্তান ‘ইসরাইলের মতো’ কাজ করেছে: রশিদ খান

ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনও অনুরোধ নেই: আরাগচি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার আগ্রাসনের বিরুদ্ধে সম্মানজনক এবং দৃঢ় প্রতিরোধ চলছে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনও অনুরোধ করা হয়নি।

সোমবার তেহরানে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাপ্তাহিক সংবাদ সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন আরাগচি।

তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর ইরান কোনও বার্তা পাঠায়নি বা যুদ্ধবিরতির কোনও অনুরোধ করেনি।

তিনি আরও বলেন, “এই যুদ্ধ এমনভাবে শেষ হওয়া উচিত, যাতে এটি ভবিষ্যতে আর চলে এবং শত্রুরা আবার আগ্রাসনের কথা ভাবতে না পারে। তারা এখন পর্যন্ত একটি ভালো শিক্ষা পেয়েছে।”

আরাগচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শত্রুরা বুঝতে পেরেছে যে, তারা কত মহান জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরান আত্মরক্ষায় কোনও দ্বিধা করে না এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ১৫ দিনের যুদ্ধের পর হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগ্রাসীরা অন্যান্য পক্ষের আশ্রয় নিয়েছে এবং প্রণালীটি উন্মুক্ত রাখার জন্য চাপ দিচ্ছে।

আরাগচি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত, যদিও এটি কেবল শত্রু এবং তাদের মিত্রদের জন্য বন্ধ।

তিনি বলেন, ইয়ান আগ্রাসনের বিরুদ্ধে অটলভাবে তার সম্মানজনক প্রতিরোধ চালিয়ে যাবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে একটি বৃহৎ আকারের সামরিক অভিযান শুরু করে, এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডারসহ অনেক বেসামরিক নাগরিক নিহত হন।

জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করছে। ইসরায়েলের দখলকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনও অনুরোধ নেই: আরাগচি

আপডেট সময় ০৫:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬