ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সালাহউদ্দিন আহমেদের সেই বক্তব্য আজ ভাইরাল হয়েছে’:আখতার হোসেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’:মনিরুল হক চৌধুরী ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন তানজিদ হাসান তামিম শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া ও আলোচনা সভা ঈদের ছুটিতে সেবা নিশ্চিতে হাসপাতালগুলোর জন্য ১৬ নির্দেশনা লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার

কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকের এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে ৪ রাউন্ড গুলি করে। ওই সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। পরে দ্রুত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিবুল ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। পরে এগিয়ে গিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা।

অন্যদিকে হাসপতালে আহত রাকিবুলের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারের পাশের চায়ের দোকানে চা পান করছিলেন। ওই সময় এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে তারা শহীদ মিনারের উপর গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন। ওই সময় সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সালাহউদ্দিন আহমেদের সেই বক্তব্য আজ ভাইরাল হয়েছে’:আখতার হোসেন

কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত

আপডেট সময় ১০:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬