ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই যে, কারা সংসদে বসে রাষ্ট্রপতির বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুইভাগে বিভক্ত হবে। একটা হলো ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি ভাগ হলো ফ্যাসিবাদের বিপক্ষে। যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন, তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে তারা যেন বাধা সৃষ্টি করেন এবং অভিশংসনের দাবি তোলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলো গত দেড় বছর ধরে দুর্বিষহ জীবনযাপন করছে। যারা এসব মানুষকে শহীদ ও আহত করেছে, তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এক দফা দাবিতে বলেছিলাম যে, শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। কিন্তু আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ করতে পারিনি। ৫ আগস্টের পর থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে এসেছে। সে সময় সংবিধানের দোহাই দিয়ে এবং নানা সংকট ও অস্থিতিশীলতার কথা বলে আপনারা (বিএনপি) রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেননি। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, কিন্তু আপনারা সেটা হতে দেননি।

রাষ্ট্রপতির অভিশংসনে এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই বলে উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, সংসদ এখন আইনগতভাবে এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। এ সময় সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

আপডেট সময় ১২:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬