ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। আমরা ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। নৈতিক অবস্থান থেকে এ দায়িত্ব পালনে আমি দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। আমি শপথ নিয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরায় এ সভার আয়োজন করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, তারেক রহমান আগের প্রধানমন্ত্রীর মতো নয়, একটু ভিন্ন, তার কথাবার্তা, বক্তব্য ইতোমধ্যে প্রমাণ করেছে। এই প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি৷ এতে আমরা উপকৃত হয়েছি। যারা সরকারি চাকরি করেন তারা সতর্ক ও সজাগ হয়েছেন এবং দেশের মানুষ আমরা উপকার এবং সুবিধা পাচ্ছি।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ থেকে ২০টি গাড়ির বহর থাকতো। ঢাকা শহরের গত একমাসে কারো চোখে কি এরকম গাড়ির বহর দেখা গেছে? এটা হল তারেক রহমান, একটা ভিন্ন প্রধানমন্ত্রী। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী।

এ্যানি বলেন, এখনো শপথের এক মাস হয়নি, ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে। তারেক রহমানের পক্ষেই সম্ভব এ দেশ পরিচালনা করা। দেশে ২০ কোটির ওপর মানুষ, ধর্ম-বর্ণ-গোত্র সবমিলিয়ে আমরা যারা বাংলাদেশি, আমরা যারা এ দেশে বসবাস করি, আমাদের সবার মধ্যে দেশের প্রতি মায়া মমতা দরদ রয়েছে। এই দরদ জাগিয়ে তুলতে হবে, এক্ষেত্রে তারেক রহমান একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্যসচিব মানিক সাহা ও জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬