আকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হাদি হত্যার বিচার প্রসঙ্গে বলেন, বিচার যাতে সত্যিকার অর্থে ন্যায় বিচার হয়। কারণ যারা শুধু গুলি করেছে তারাই হত্যাকারী নয়, এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল, এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। শুধু প্রত্যক্ষ নয়, পরক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজশাহী সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন একটি নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্যেদিয়ে আমরা গণতন্ত্রের পথে যাওয়ার কথা। ফ্যাসিবাদ যে ১৬ বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে গিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে তৈরি করা বিনির্মাণ করার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা খুব স্পষ্টভাবে বলেছি- নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এই লড়াই কোন দলের পক্ষে কোন সরকারের পক্ষে এককভাবে করা সম্ভব নয়।’
নাহিদ বলেন, ১২ মার্চের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আপনারা সবাই হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন না? আমরা সবাই দল, মত, নির্বিশেষে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছি। ফলে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আপনাদেরকে সচেতন থাকার, ১২ মার্চ সংসদের দিকে তাকিয়ে থাকার আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টর (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এড. তারিকুল ইসলাম, আহবায়কমাজহারুল ইসলাম ফকির বক্তব্য দেন।
আকাশ নিউজ ডেস্ক 


















