ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে রাস্তায় নামতে হবে: নাহিদ ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আগামী ১২ তারিখ সংসদের প্রথম অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হয়, আমরা আপনারা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার আর অধিকার আদায়ে আবারো রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, ঋণখেলাপি ও সংস্কারবিরোধী শক্তির বিরুদ্ধে আবারও লড়াইয়ে শামিল হব।

রোববার বরিশালে এনসিপি আয়োজিত বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে দলের জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যভুক্ত দলগুলোর নেতারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশের তরুণ ভোটাররা, সাধারণ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। সংস্কারের পক্ষে ভোট দিয়েছে কিন্তু এই সরকার সংস্কার বাস্তবায়ন না করার জন্য নানা ধরনের ফন্দি আঁটছে। তারা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে আদালতকে এবং গণভোটকে। সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের কাছে তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এক মাসও হয়নি, অথচ দেশ আজ কোনদিকে যাচ্ছে? বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে ব্যাংক দখলের চেষ্টা চালানো হয়েছে। সংসদে সরকারে ঋণখেলাপিদের নিয়ে যাওয়া হয়েছে। দুদকের মতো প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। দলীয় প্রসিকিউটর দিয়ে জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সেই পুরোনো কায়দা, সেই পুরোনো সিস্টেম। কিন্তু তারা ভুলে গেছে যে এই প্রজন্মের সাথে সেই পুরোনো কায়দায় আচরণ করে কোনো লাভ নেই। প্রচুর হামলা মামলা হুলিয়া অতিক্রম করে গণঅভ্যুত্থানে হয়েছে। নতুন করে পুরোনো সেই কায়দা ফিরে আসা আবারও রুখে দেবে এই দেশের জনগণ।

জনসভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, কারচুপি করে জাতীয় নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে আমরা আর তা হতে দেব না। স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো কারচুপি আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা ঠেকিয়ে দিতে হবে। সেই লক্ষ্যে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সমাবেশ শেষে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

প্রথম অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে রাস্তায় নামতে হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬