ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ভিক্ষুকের লাইনে রুশ পর্যটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিভিন্ন পর্যটন স্থান দেখতে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে আসেন রাশিয়ান পর্যটক এ ইভানগেলিন (২৪)। চলে যান চেন্নাই। তারপর মন্দিরের শহর কাঞ্চিপুরমে। কিন্তু সেখানে গিয়েই বিপদে পড়ে যান তিনি। এটিএমে লাইন দিয়ে টাকা তুলতে গিয়ে দেখেন কার্ডের পিন নম্বর ব্লক। মাথায় আকাশ ভেঙে পড়ে তার। টাকা ছাড়া কীভাবে চলবেন? কী খাবেন?

বহুবার চেষ্টা করেও টাকার সন্ধান না করতে পেরে তামিলনাড়ু বিখ্যাত কাঞ্চিপুরম মন্দিরের কাছে যান হতাশ ইভানগেলিন। মন্দিরের সামনে দেখেন অনেক মানুষ হাতে পাত্র নিয়ে মন্দিরের দরজার সামনে বসে আছে। মন্দিরে আসা অনেকে সেই পাত্রে টাকা দিচ্ছেন। ভাবলেন তিনিও সেখানে টাকা চাইবেন। কিন্তু কীভাবে চাইবেন। তিনি তো এখানকার ভাষা জানেন না। পাত্রও নেই।

অগত্যা তার মাথায় বুদ্ধি এসে যায়। নিজের মাথার টুপিটি খুলে সেটিকে পাত্র হিসেবে হাতে তুলে ধরেন। তাতে সাড়াও পান। ভিক্ষুকদের মধ্যে এক বিদেশি ভিক্ষুক থাকায় নজর কাড়েন সবার। তারা খবর দেয় নিকটবর্তী শিবকাশি থানায়। পুলিশও চলে আসে। পুলিশের কাছে ওই পর্যটক তার পাসপোর্ট, এটিএম কার্ডসহ অন্যান্য কাগজপত্র দেখিয়ে বোঝাতে সক্ষম হন তার সংকটের কথা। সব কথা শুনে থানার উপপরিদর্শক (এসআই) মানবিক দিকটি ভেবে তুলে দেন ৫০০ রুপি। এরপর বলেন, তিনি যেন চেন্নাই চলে যান। এবং রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। পরে থানা কর্তৃপক্ষই তাঁকে চেন্নাই পাঠানোর ব্যবস্থা করে।

ইতিমধ্যে এই পর্যটকের দুরবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে পড়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। সঙ্গে সঙ্গে তিনি টুইট করেন। লেখেন, ‘ইভানগেলিন, তোমার দেশ রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। চেন্নাইয়ে আমার দপ্তরের আধিকারিকরা তোমাকে সব রকম সাহায্য করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে ভিক্ষুকের লাইনে রুশ পর্যটক

আপডেট সময় ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭