ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

বাবার মতই আমি নিজের জীবন উৎসর্গ করব: প্রতিমন্ত্রী পুতুল

আকাশ জাতীয় ডেস্ক: 

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমি শুধু লালপুর-বাগাতিপাড়ার নয়, পুরো নাটোরের উন্নয়নে কাজ করব।

শনিবার (২৮ ফেব্রুয়রি) সকালে ঢাকা থেকে নাটোরে যাবার পথে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল নাটোরের উন্নয়নে যেসব কাজে হাত দিয়েছিলেন, আমি সেখান থেকেই আবার কাজ শুরু করব। নাটোরের চারটি আসনের মানুষের জীবনমান উন্নয়নে আমি বাবার মতই নিজের জীবন উৎসর্গ করব।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, আপনারা আমার পাশে থাকেন, আমি নাটোরকে একটি উন্নত সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে কাজ করে যাব, ইনশাল্লাহ।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভার শুরুতেই জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সবংর্ধনা দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার মতই আমি নিজের জীবন উৎসর্গ করব: প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় ০১:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬