ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকারি মবের সূচনা: জামায়াত আমির

আকাশ জাতীয় ডেস্ক:

সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বাংলাদেশ ব্যাংক ছাড়ার সময়ে কর্মকর্তাদের হট্টগোল এবং তার উপদেষ্টা আহসান উল্লাকে ঘাড় ধরে বের করার ঘটনাকে মব বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিরোধীদলীয় নেতা এ কথা লিখেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই।

জামায়াত আমির লিখেছেন, ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারি, সঙ্গে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট; এর পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।

শফিকুর রহমান বলেছেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের উৎপাতের খবর পাওয়া যাচ্ছে।

সরকারকে সতর্ক করে বিরোধীদলীয় নেতা লিখেছেন, সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। দলীয় আনুগত্য নয়; যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।

এদিকে বৃহস্পতিবার মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বৈঠক করেছেন ঢাকা-১৫ আসনের এমপি শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন।

এই তিন সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধে বৈঠকে আলোচনা হয় বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার

বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকারি মবের সূচনা: জামায়াত আমির

আপডেট সময় ১১:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬