ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

মিষ্টি খাওয়ানোর প্রলোভনে যশোরের বাঘারপাড়ায় পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার আহাদ আলীর ছেলে এবং শিশুটির আপন ফুফাতো ভাই।

শিশুর মা জানান, মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টার দিকে তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তার ফুফাতো ভাই সাকিব তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। গোঙানির শব্দে প্রতিবেশী এক মহিলা এগিয়ে গিয়ে তাদের দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছে। কিন্তু তিনি ন্যায় বিচার চান। তার মেয়ের মতো আর যেন কেউ নির্যাতনের শিকার না হয় সেজন্য তিনি মামলা করবেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

এদিকে, বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। তারপরও ওই এলাকায় পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬